তাদের জীবনযাত্রায় এসেছে অনেক পরিবর্তন। এমনকি পোশাক আশাকেও। রুপালি পর্দা ছেড়েছেন অনেক আগেই। সুখী জীবন যাপন করা দুই নায়ক নায়িকা এখন সাধারন মানুষের অনেকটা চোখের আড়ালে থাকেন। হ্যাঁ এক সময়ের বাংলাদেশের সিনেমা জগতের অসম্ভব জনপ্রিয় নায়ক ও নায়িকা শাবনাজ ও নাঈমের কথা হচ্ছে।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গার ঈদের অনুষ্টান রেকডিং এ হাজির হয়েছিলেন এই নায়ক নায়িকা। শাবনাজ হিজাব পড়ে অনুষ্টানে অংশ নিয়েছেন। নাঈমের পড়নে চমৎকার পাঞ্জাবি। জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেছেন খোলামেলা।
প্রায় এক যুগ পর ছোট পর্দার কোনো অনুষ্ঠানে অংশ নিলেন নব্বই দশকের সাড়াজাগানো জুটি নাঈম ও শাবনাজ|
স্বেচ্ছায় অন্তরালে থাকা এই জুটিকে এবা