WHAT'S NEW?
Loading...
Showing posts with label বিশেষ রচনা. Show all posts
Showing posts with label বিশেষ রচনা. Show all posts

শাহনওয়াজ আলি রায়হান


 


মেয়েটির নাম তো 'মিসবাহ কাদরি'! এ কে কি আর নতুন ফ্ল্যাটে ঢুকতে দেওয়া যায়? মুম্বইয়ের এক আবাসনে ঘর পাকা করে ফেলার পরও ঢুকতে পারলেন না বছর পঁচিশের মিসবাহ৷ পাঁচ বছর ধরে কর্মসূত্রে মুম্বইয়ে বসবাসকারী গুজরাতের এই যুবতী জানিয়েছেন, ধর্মপরিচয়ের কারণে পূর্বেও তাঁর এহেন অভিজ্ঞতা হয়েছে৷


সংবাদমাধ্যমে এ খবর বেরোনোর কিছু আগেই সামনে এসেছিল মুম্বইয়ের জিশান আলি খান-এর ধর্ম পরিচয়ের দরুণ চাকরির ইন্টারভিউয়ে ডাক না পাওয়ার খবরটি৷ সংস্থাটির তরফে জিশানের ইনবক্সে উত্তর ছিল- 'Thanks for your application. We regret to inform you that we hire only non-Muslim candidates.' হয়তো কাকতালীয়, কিন্তু ঘটনাগুলি ঘটেছে গত


আলফাজ আনাম



বাংলা ভাষায় সাংবাদিকতা জগতের এক উজ্জ্ব¡ল নক্ষত্র বিদায় নিলেন। সংবাদপত্র ও রেডিও উভয় গণমাধ্যমে যিনি অর্জন করেছিলেন সমান জনপ্রিয়তা। তিনি খ্যাতিমান সাংবাদিক সিরাজুর রহমান। তিন দশকেরও বেশি সময়ের বিবিসি বাংলার সাথে যার নাম উচ্চারিত হতো। ৩৪ বছর বিবিসিতে কাজ করেছেন। সাংবাদিকতার সূত্রে ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অনেক অজানা অধ্যায়ের সাক্ষী। যার জীবন হয়ে উঠেছিল ইতিহাসের অংশ। সিরাজুর রহমান যে আত্মজীবনী লিখেছেন তার নাম ‘এক জীবন এক ইতিহাস’। এ লেখার শিরোনাম সেখান থেকে নেয়া। 



নয়া দিগন্তে কলাম লেখার সূত্রে সিরাজুর রহমানের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হতো। প্রতি রোববার বা সোমবার তিনি নিজেই ফোন করে জানাতেন কী বিষয়ে লিখতে চা


আলফাজ আনাম


 


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের সফরে বাংলাদেশ ও ভারতের অর্জন নিয়ে কিছুটা হলেও আলোচনা শুরু হয়েছে। এই আলোচনা নরেন্দ্র মোদির সফরের আগে হওয়া উচিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে ভারতের সাথে যেকোনো ধরনের চুক্তির ক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। ফলে এসব চুক্তি নিয়ে খোলামেলা বিতর্ক যেমন হয়নি, তেমনি মানুষের মনে সন্দেহ ও অবিশ্বাসও বাড়ছে। নরেন্দ্র মোদির সফর নিয়ে সরকারসমর্থক একটি সংবাদপত্র শিরোনাম করেছে এলেন দেখলেন জয় করলেন। সত্যি মোদি ঢাকা সফরে এসে জয়ী হয়েছেন। এই সফরে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক এবং ৬৫ দফা রূপকল্প ঘোষণা করা হয়েছে।


নরেন্দ্র মোদির সফরে দীর্ঘ দিন থেকে ঝুলে থাকা স্থল সীমান্তচুক্তিকে বাংলাদেশের জন্য একটি বড়

 গৌতম দাস


 


 এক এগারো ও দিল্লী


বাংলাদেশ ভারতের কাছে কী? মুঠোয় থাকা খেলনা? বিড়াল যেমন ইঁদুর নিয়ে খেলে সেই রকম কোন তুলতুলে খেলনা ইদুর? মানে ঠিক প্রাণহীন প্লাস্টিকের খেলনা নয়। বিড়ালের সামনে ইঁদুরের প্রাণে নিয়ে দাঁড়ানো খেলা? তাই কী?


ভারতের প্রধানমন্ত্রী বিজেপির নরেন্দ্র দামোদর মোদি বাংলাদেশ সফরে আসছেন আগামি ৬-৭ জুন ২০১৫; তারিখটা এখন সরকারিভাবেও নিশ্চিত করা হয়েছে। কোন পরিপ্রেক্ষিত থেকে এই সফরকে আমরা দেখব সেই তালিকা অনেক লম্বা হবে। কোন একদিক থেকে শুরু করা যাক। এক এগারোর এর তত্ত্বাবধায়ক সরকারের আমলের মাইনাস টু ফর্মুলার কথা সকলে শুনেছি। দু

আলফাজ আনাম


 


সব ঠাণ্ডা
বাংলাদেশের বর্তমান সরকারের মন্ত্রীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন দেশের মানুষ এখন পরম সুখে আছে। গত সপ্তাহে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন বাংলাদেশ একটি সুখী মানুষের দেশ। বয়সের ভারে হোক বা অন্য কোনো কারণে হোক অর্থমন্ত্রী নানা সময়ে নানা কথা বলেন। শেয়ারবাজার বিপর্যয়ের পর জাতীয় সংসদে বলেছিলেন, তিনিই মনে হয় দেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। ৫ জানুয়ারির নির্বাচনের পর অর্থমন্ত্রী প্রথম একটি বেসরকারি টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন, এই নির্বাচনে তারা জনগণের ম্যান্ডেট পাননি। ফলে তাড়াতাড়ি আরেকটি নির্বাচন করতে হবে। এখন তিনি ১২টি বাজেট দিয়ে সাইফুর রহমানের রেকর্ড ভাঙতে চান বলে একটি অনলাইন নিউজ পোর্টালকে দেয়া সাক্


আলফাজ আনাম


 


বাংলাদেশের ক্ষমতাসীন মহলের মালয়েশিয়ার প্রতি বিশেষ আগ্রহ আছে। সরকারের মন্ত্রী ও এমপিরা প্রায়ই বলেন, বাংলাদেশকে তারা মালয়েশিয়া বানাবেন। একই সাথে প্রধানমন্ত্রীকে তুলনা করছেন মাহাথির মোহাম্মদের সাথে। আবার এমন গুজবও আছে, সরকারের প্রভাবশালী ব্যক্তিদের অনেকেই মালয়েশিয়া বাড়ি করেছেন। সময়-সুযোগমতো দেশটিতে পাড়ি জমাবেন। সরকারের এ প্রভাবশালীরা যদি এ দেশ ছেড়ে যান তাহলে তারা যাবেন আকাশপথে, সাথে মন্ত্রী-এমপিদের জন্য বিশেষ লাল পাসপোর্ট হয়তো থাকবে। না হলে দীর্ঘমেয়াদি ভিসাযুক্ত সবুজ পাসপোর্ট তো থাকবেই। উড়োজাহাজ থেকে নেমে তারা চলে যাবেন সেকেন্ড হোমের আপন নিবাসে। মালয়েশিয়ায় তাদের হয়তো দেখা যাবে লঙ্কাভির সমুদ্রসৈকতে কিংবা গ্যাংটিনের ক্যাসিনোতে। কুয়ালালামপুরের টুইন টাওয়ারের শপিংমলগুলোতে


এবনে গোলাম সামাদ


পাশবিক নির্যাতন কথাটা আমরা এখন যথেষ্ট ব্যবহার করে থাকি। কিন্তু এর কোনো বাস্তব ভিত্তি নেই। কেননা যৌনজীবনে পশুরা মোটেও তাদের স্ত্রীলিঙ্গের ওপর বলাৎকার করে না। ধর্ষণ ব্যাপারটা কেবল মাত্র মানুষের মধ্যেই ঘটতে দেখা যায়। প্রাণী জগতে অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ অনেক বেশি কামাসক্ত। আর তাদের মধ্যে থাকতে দেখা যায় নানা প্রকার যৌন বিকৃতি। অনেক মানুষ আছে যারা নারীর ওপর অত্যাচার করে তৃপ্তিলাভ করে। মনোবিজ্ঞানের ভাষায় যাদের বলে ধর্ষকামী (Sadist)। যারা করতে চায় যৌনমিলনের সময় নানাবিধ অত্যাচার। কিন্তু কিছু ব্যক্তি কেন ধর্ষকামী হয় সে প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। অন্যান্য প্রাণীদের তুলনায় মানুষের কাম তাড়না অনেক প্রবল। আর তাড়নার বশে অনেক মানুষ এমন অনেক কিছু করে বসতে পারে, যা সমাজ জীবনের জন


গৌতম দাস


 


গত ৫ জানুয়ারি ২০১৪ সালের তামাশার নির্বাচনকে আমেরিকা নিজেরই স্বার্থের দিক থেকে সমর্থন দেয়া সঠিক হবে না বলে অবস্থান নিয়েছিল। কিন্তু সেসময়ের কংগ্রেসের ভারত কূটনৈতিক রীতিনীতি ভেঙে শেখ হাসিনার পক্ষে প্রকাশ্যে ওকালতি ও অবস্থান নেয়ার কারণে এই নির্বাচন বাস্তবে যতই উদোম তামাশা দেখাক না কেন, হাসিনা এই তামাশার নির্বাচনকেই তার ক্ষমতার বৈধতা ও উৎস বলে দাবি করতে থাকেন। ওই নির্বাচনের বহু আগে থেকেই ভারত-আমেরিকার পারস্পরিক সম্পর্ক তলানিতে তো বটেই, এমনকি পরস্পরের কূটনীতিকদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার প্রতিযোগিতার মতো অবস্থায় চলে গিয়েছিল। পরে আমেরিকা ভারতের সাথে তার সম্পর্ক পুনরুদ্ধার করা বাংলাদেশ বিষয়ে নতুন কিছু ভাববারও আগের কাজ মনে করেছিল।


ও

গৌতম দাস


 


গত পাঁচদিন ধরে বিএনপির মুখপাত্র সালাহ উদ্দিনকে নিয়ে তিনটা শব্দ মিডিয়া ছেয়ে রেখেছে – মেঘালয়, সালাহ উদ্দিন আর খোঁজ। যারা সালাহ উদ্দিনকে গুম বা ‘নিখোঁজ’ করে রেখেছিলেন বলা বাহুল্য তারাই সবচেয়ে ভাল জানেন ও বলতে পারবেন। ফলে তারাই সবার উপরে সালাহ উদ্দিনের খোঁজ প্রসঙ্গে নির্ভরযোগ্য সোর্স হবার কথা। বুঝা যাচ্ছে তাঁরা সেটা চাচ্ছেন না। বলাই বাহুল্য তাদের পক্ষে সোর্স হবার মত পরিস্থিতি নাই, থাকে না। অথচ সালাহ উদ্দিনের যে খোঁজ পাওয়া গেছে এটা তারা রাষ্ট্র করতে চান, করা দরকার বোধ করছেন। তাই আমরা লক্ষ্য করলাম প্রথম দুদিন সালাহ উদ্দিন সম্পর্কে যতটুকু তথ্য পাওয়া গিয়েছে তার স্বাধীন ও নির্ভরযোগ্য তথ্যের সোর্স হয়ে হাজির হয়েছিলেন শিলং টাইমসের সম্পাদক মানস চৌধুরি। সম্ভবত তিনি সফল এবং অযাচিতভাবে কো

 



আলফাজ আনাম


বাংলাদেশ এখন চূড়ান্ত বিচারে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও দাবি করেন, এই সরকারকে পুলিশ টিকিয়ে রেখেছে। ফলে সরকারবিরোধী যেকোনো তৎপরতার বিরুদ্ধে পুলিশ অন্য যেকোনো সময়ের চেয়ে এখন দ্রুত ও কঠোর অ্যাকশন নিতে পারছে। কারণ পুলিশের মধ্যে এই ধারণা তৈরি হয়েছে যে তাদের তৎপরতার ওপর সরকারের টিকে থাকার ভবিষ্যৎ নির্ভর করছে। সরকারের সমালোচনা হয় বা বিরুদ্ধে যায় এমন যেকোনো তৎপরতা দমনে পুলিশ বদ্ধপরিকর। এক্ষেত্রে কোনো সংগঠন বা ব্যক্তির উদ্যেগে সভা-সমাবেশ বা মিছিল হচ্ছে তা বিবেচনার বিষয় নয়। বিবেচনার বিষয় হচ্ছে ক্ষমতাসীন দলের কেউ জড়িত আছে কি না তা দেখা। যদি তাদের কোনো সংশ্লিষ্টতা না থাকে তাহলে কোনোভাবেই পুলিশ কোনো কর্মসূচি পালন করতে দেবে না। এটাই এখন পুলিশে

ছবি : কোহলিকে অাউট করার পর রুবেল


 


শফিক রেহমান


উৎসর্গ : প্রয়াত কৃকেটার মইনুদ্দিন মাহমুদ-এর (১৯৩৫-১৯৮৪) পুণ্য স্মৃতির প্রতি


পঞ্চাশের দশকের গোড়াতে ঢাকায় আমার স্কুল ও কলেজ জীবনের খুব প্রিয় বন্ধু ছিলেন মইনুদ্দিন মাহমুদ। আমরা পুরানা পল্টনে একই পাড়াতে থাকতাম এবং কৃকেট খেলতাম। তাকে মইনু বলে ডাকতাম। সে ছিল কৃতি সাহিত্যিক শামসুন্নাহার মাহমুদ-এর ছোট ছেলে এবং কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কৃতি ফুটবলার (পরবর্তীকালে পূর্ব পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী) হাবিবুল্লাহ বাহার-এর ভাগনে। মামার খেলোয়াড়ি গুণটা পেয়েছিল মইনু। সে ফুটবলে খুব ভালো গোলকিপার ছিল এবং কৃ

 


অন্ধ্রের শেষাচলম অরণ্যে পুলিশের গুলিতে নিহত কুড়ি জন 'চন্দনকাঠপাচারকারী'৷ ঘটনা সেটাই, নাকি 'ভুয়ো এনকাউন্টার'? সেই ট্র্যাডিশন৷ সমানে চলেছে? লিখছেন সৌমিত্র দস্তিদার


সারি সারি মৃতদেহ শুয়ে রয়েছে৷ খালি গা, রোগা হাড় জিরজিরে সব চেহারা৷ পুলিশের বয়ান অনুযায়ী ওই আপাতনিরীহ লোকগুলোই নাকি ভয়ঙ্কর চন্দনদস

 
আলফাজ আনাম


সিটি করপোরেশন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ক্ষমতাসীন দলের মধ্যে অস্থিরতা বাড়ছে। এই অস্থিরতার চরম প্রকাশ ঘটেছে সোমবার কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মধ্য দিয়ে। তার বিরুদ্ধে আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর বক্তব্যের পর দেখা গেল, সকালে তার


ফরহাদ মজহার



নয় মাসের যুদ্ধ বনাম মুক্তির জন্য মুক্তিযুদ্ধ
দ্বিতীয় বিশ্বযুদ্ধে (১৯৩৯-১৯৪৫) ইউরোপে মতাদর্শ হিসাবে ফ্যাসিবাদের পতনের পর তৃতীয় বিশ্বের মতো একটি দেশে শেখ মুজিবুর রহমানের ‘বাকশাল’ নিজের চেহারা প্রকট ভাবেই প্রদর্শন


এবনে গোলাম সামাদ


মানুষ একমাত্র প্রাণী, যার একটি অর্থনৈতিক জীবন আছে। অর্থনীতি বলতে বোঝায় মানুষ যেভাবে বেঁচে থাকে তার ধরনকে। অন্য প্রাণীর জীবনধারা নির্ভর করে কেবল তার প্রাকৃতিক পরিবেশের ওপর। সে পারে না তার প্রাকৃতিক পরিবেশকে নিয়ন্ত্রিত করতে। কিন্তু মানুষ তার প্রাকৃতিক পরিবেশকে পারে বহুভাবে নিয়ন্ত্রি


আল মাহমুদ


পৃথিবীতে কম জাতিই আছে যাদের বছরের শুরু হয় দুর্যোগের ঘনঘটা দিয়ে। প্রবল বাতাস ঘূর্ণিঝড় মেঘের কালো বিশাল স্তম্ভ যেন উবুড় হয়ে নেমে আসে বৈশাখের শুরুতেই বাংলাদেশের ওপর। সব কিছু তছনছ করে ঝরাপাতার ঘূর্ণি তুলে গাছের শেকড় মুচড়ে ভেঙে শুরু হয় আমাদের জাতির নববর্ষের উদ্যোগ। অথচ বাংলাদেশকে এমনিতেই একট




মেহেদী হাসান



যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফরেন পলিসি ম্যাগাজিনে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা বিষয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে এখানে সামরিক বাহিনীর ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না।

এতে ব

 
আলফাজ আনাম


দেশের রাজনৈতিক সঙ্কট নিরসনের চাবিকাঠি এখন পুরোপুরিভাবে ক্ষমতাসীনদের হাতে। সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন নিয়ে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত যে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না তা নিশ্চিত করে বলা যায়। বিএনপি চেয়ারপারস


আলফাজ আনাম



ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ নেয়ার বিষয়টি নিয়ে এখন নানামুখী আলোচনা চলছে। বিএনপির নেতাকর্মী সমর্থকেরাও বিশ্লেষণ করছেন এই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত সঠিক হচ্ছে কি না। বিএনপির নেতারা বলছেন, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে দলটি। চট্টগ্রামে বিএনপি


গৌতম দাস


ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামনিয়াম জয়শঙ্কর গত ২ মার্চ বাংলাদেশ সফরে এসেছিলেন। বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট কোন দিকে সে অভিমুখের পরের স্তর শুরু হতে যাচ্ছে এই সফর থেকে। জয়শঙ্কর যে বার্তা এনেছিলেন তা কেবল ‘পরিবর্তিত’ ভারতের একার কথা নয়; বরং তা একই সাথে আমেরিকা ও ইউরোপের সাথে ভারতের অবস্থান