WHAT'S NEW?
Loading...
Showing posts with label সাহিত্য. Show all posts
Showing posts with label সাহিত্য. Show all posts


মুহাম্মাদ আবদুল্লাহিল বাকী


মুনতাহা একেবারে নাছোড়বান্দা। রিমিকে না নিয়ে বেড়াতে বেরোবে না। এই বেড়াতে যাওয়া নিয়ে এ ক’দিনে রিমিকে যে কতবার মোবাইল করেছে, তার হিসাব নেই। আজ সকালেও রিমিকে মোবাইল করেছে মুনতাহা। মোবাইলে বলে, ‘মুনতাহা, ঠিক করে বল, বেড়াতে যাবি কি না? শোন, কাপ্তাই, চন্দ্রঘোনা, বাঘাইছড়ি দারুণ জায়গা। কত মজা হবে ওখানে! বল তো, কদ্দিন একসাথে বেড়াতে যাইনি?’
তা বেড়ানোর কথায় রিমি দশ পা এগিয়ে। আর পলাশও রাজি সাথে সাথে। তবে বিয়ের পর মুনতাহার সাথে বেড়াতে যাওয়ার প্রোগ্রাম এই প্রথম। বিয়ের আগে দু’বান্ধবী কতবার যে একসাথে বেড়াতে বেরিয়েছে, তার হিসাব নেই। তবে শুধু দু’বান্ধবী নয়, তখন বেড়াতে বেরত দু’বাড়ির সবাই।



<span style="font-size: 14pt;"


মোহাম্মদ আবদুল মাননান


বরাবরই আমি এ-কাজটি থেকে দূরে থাকার চেষ্টা করেছি, কখনো আবার সচেতনভাবেই এড়িয়ে গেছি। ছোট সময়ে বাবাকেই এসব সামলাতে দেখেছি। ঢাকায় হল জীবনে এসবের বালাই ছিল না। এরপর চাকরি সেখানেও একটা মেসের মতো ছিল। সুতরাং বাজারকরা, আর সেটা যদি কাঁচাবাজার হয়; কে যায় ওদিকে! যদিও কাঁচা কেনো, পাকা বাজারেও আমি বেজায় রকমের কাঁচা।


উচ্চমাধ্যমিকে পড়ার সময়ে দিন দু’য়েক হোস্টেলের বাজার করতে হয়েছে। সাথে হোস্টেলের বাবুর্চি। তারপরও গোলমাল করে ফেলেছি বাবুর্চির কথা না শুনে। রাতে খাচ্ছি। ফার্স্ট ইয়ারের এক ছেলে বলেই বসল বড় ভাইয়ারা কীসব বাজার করে না! ভাগ্যিস, ছেলেটি আমায় তখনো চিনত না। সখ করে কাজটি দুই-চারবার করিনি এমন নয়। বিশেষত বিয়ের পরে। গিন্নি তখনো সংসারে পাকা


জুবাইদা গুলশান আরা


বাগানটা চমৎকার ছিল। বার্ষিক উৎসবের আয়োজন ছিল।
অকস্মাৎ মৃত্যু এসে হানা দিলো।
আলেক মিয়া, তোফাজ্জল, মোস্তাফা, জলিল... সব ফিটফাট চৌকস লড়াকু মানুষ কেমন এক জাদুমন্ত্রে মেতে উঠল দারুণ হোলিখেলায়। বিচিত্র স্লোগান উঠল ‘প্রতিশোধ চাই, আমাদের দাবি মানতে হবে’।
- কোম্পানি... সালাম দাও!
- আগে চলো ও...।



না। এসব মার্জিত পরিচিত ঘোষণার জায়গায় শব্দ উঠল কড়াৎ কড়াৎ করে। অফিসার সিপাহিকর্মী... সবাই যেন ভূমিকম্পের মাঝখানে। দাবানলে পুড়ছে সব আনন্দ। রক্তস্রোতে মৃত্যুর গন্ধ। কেউ

এবাদতনামা : ৯২
নিহেতু প্রেমের গল্প


যে প্রেমের হেতু নাই, নাই কোন কার্যকারণ
যে প্রেমে বেহেশত নাই, কিম্বা নাই নরক দোজখ
যে প্রেমে শরিয়া নাই, কিম্বা নাই গুপ্ত মারেফত
<s


আবদুর রশিদ


প্লেনের দরজার সামনে দাঁড়াতেই একরাশ শীতল হাওয়া কবির সাহেবের দেহে ও হৃদয়ে শিহরণ জাগিয়ে গেল। আহ! কী সুন্দর স্নিগ্ধ বাতাস, কবির সাহেবের অজান্তে কথাটি মুখ থেকে বেরিয়ে গেল। তিনি প্রাণভরে নিঃশ্বাস নিলেন। এরকম স্নিগ্ধ বাতাস তিনি অনেক দিন গায়ে মাখেননি। কবির সাহেব সাত বছর আমেরিকায় কাটিয়েছেন। এই দ



জাফর তালুকদার


‘নাও, হাত ধরে সাবধানে ওঠো।’
‘না না, আমি পারব না, ভয় করছে।’ মহুয়া কাতর স্বরে কথাটা বলে স্বামীর হাত আঁকড়ে ধরলেন।
‘আরে বাবা, এতে ভয় পাওয়ার কী আছে। আমার তো ভাঙা পা, তোমার তো সে সমস্যা নেই।’ লোকটা



আজাদুর রহমান



চোখ বুজলেই ছবিটা ভেসে ওঠে। একদল দামাল ছেলে ঝাঁপ দিচ্ছে নদীতে। ঝপ ঝপ ঝপাং। শ্যামলা উপত্যকার পরানজুড়ে সাদা সাদা হাঁসের পাল। পাড় ধরে থরে থরে সবুজের খাঁজকাটা কারুকাজ নেমে গিয়ে জল ধরেছে। ছাব্বির চোখ বন্ধ রেখেই কল্পনায় ছুঁয়ে দেখছে ছেলেবেলার গ্রামারণ্যকে।... একদিন ঠিকই সে এই পাথু


শামসুদ্দোহা চৌধুরী


অবশেষে কবি মুজিবরের ধারণাটাই ঠিক হলো, উনি এসেছেন। উনি আসবেন-আসবেন বলে সুবর্ণগ্রামের বাতাসে গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। আমরা সে ধারণাটিকে নিছক অনুমান মনে করেই পাত্তা দিইনি। কিশোর বয়সে ঘর থেকে পালিয়ে যাওয়া লোকটি মানে আমাদের লোকমান মামা কলকাতা শহরের ঘিঞ্জি গলিতে হারমোনিয়ামের রিড

 



হারম্যান হেস
অনুবাদ : মনোজিৎকুমার দাস


এক সন্ধ্যায় নদীর তীরে ল্যান্টার্নস উৎসবের জমজমাট আয়োজন চলছিল। হান ফুক একা একাই হাঁটছিল নদীর তীরে। হাঁটতে হাঁটতে অনুষ্ঠানস্থল থেকে বেশখানিকটা দূরেই এসে পড়ল। এক সময় নদীর জলের মধ্যে হেলে থাকা একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে দ

 



আতেফ আবু সাইফ
অনুবাদ : হোসেন মাহমুদ


 


রাতে দীর্ঘ সময় ধরে বোমাবর্ষণ করেছে ইসরাইলি জঙ্গিবিমান।
মঙ্গলবারের ভোরে খোলা জানালা দিয়ে ঘরে ঢোকা লোকজনের কথাবার্তার আওয়াজে ঘুম ভেঙ


রুহুল আমিন বাচ্চু


কথাটা স্ত্রীকে বেশ ক’বার বলেছি। মেয়েটিকে বিদেয় করে দাও। মেয়ে বলা ঠিক হবে না। আজকালতো কাজের মেয়েকে বলা হয় বুয়া। একটা সময় বাবার মা, চাচীদের ওই সম্বোধনে ডাকা হতো। একটা পবিত্র বন্ধনের চিড় ধরে শেষে কিনা কাজের মহিলা হয়ে গেল বুয়া। দাদী-নানীরা যেন এ প্রজন্মের কেউ নয়। একটা হেলাফেলা বন্ধনী

 



খাজা আহমদ আব্বাস
অনুবাদ : আন্দালিব রাশদী


আমার নাম শেখ বুরহানউদ্দিন।
দিল্লিতে যখন সহিংসতা আর খুনখারাবি নিত্যকার ব্যাপার, রাস্তার ওপর দিয়ে বইছে