WHAT'S NEW?
Loading...

নিজের ওজনের ওপর নজর রাখার তিন উপায়

 


ওয়েস্ট-টু-হিপ রেশিও
আপনার ওয়েস্ট-টু-হিপ রেশিও তথা কোমর ও কটির (নিতম্ব বা পাছার) মাপের অনুপাত যথার্থভাবে মেপে আপনি নজর রাখতে পারবেন আপনার দেহের আকার সঠিক আছে কি না। কিভাবে এটি করবেন? একটি ফিতা নিয়ে নাভি বরাবর কোমরের মাপ নিন। এরপর একই ফিতা দিয়ে মাপুন আপনার পাছার সবচেয়ে প্রশস্ত অংশের বেড়।

>


এরপর কোমরের মাপকে পাছার মাপ দিয়ে ভাগ করে কোমর ও পাছার মাপের অনুপাত বের করুন। এই অনুপাত যদি ০.৮ থেকে বেশি হয়, তবে ধরে নেবেন আপনার উদরে যে চর্বি জমেছে, তা স্বাস্থ্যসম্মত নয়।


 


বিএমআই : বডি মাস ইনডেক্স
আপনার বিএমআই তথা Body Mass Index হচ্ছে একটি সংখ্যা। এই সংখ্যা আপনার উচ্চতাসাপেক্ষে আপনার ওজন নির্দেশ করে। স্বাস্থ্যসম্মত একটি বিএমআই সংখ্যা থাকবে ১৮.৫ থেকে ২৫-এর মধ্যে। এর চেয়ে বিএমআই বেশি হওয়ার অর্থ আপনার রয়েছে হৃদরাগের ও টাইপ-২ ডায়াবেটিসের বাড়তি আশঙ্কা। এই উভয় রোগই ওজন সম্পর্কিত সমস্যা। কিভাবে মাপবেন আপনার বিএমআই সংখ্যা।


প্রথমে আপনার ওজন মাপুন কিলোগ্রামে। এরপর আপনার মিটারে মাপা উচ্চতাকে বর্গ করে তা দিয়ে ভাগ করুন ওজনের পরিমাণকে। আরো সহজে তা করার জন্য ব্যবহার করুন গুগলের ‘বিএমআই ক্যালকুলেটর’। এতে আপনার ওজন ও উচ্চতার মাপ ঢুকিয়ে এ মাপটি সহজেই পেয়ে যাবেন।


 


কোমরের মাপ

r />আপনার অপরিহার্য অঙ্গপ্রত্যঙ্গ লিভার, স্পিন, হার্ট, কিডনি ও লাঙস ইত্যাদি রয়েছে কোমরের ঠিক ওপরের এলাকাটায়। কোমরের ওজন অতিরিক্ত হয়ে গেলে এসব অঙ্গপ্রত্যঙ্গকে অতিরিক্ত বোঝা বহন করতে হয়। এর ফলে এগুলোর পক্ষে ভালোভাবে কাজ করা মুশকিল হয়ে পড়ে। তাহলে আমাদের কোমরের মাপ কেমন থাকা উচিত?


পুরুষের জন্য কোমরের মাপ ৯৪ সেন্টিমিটারের নিচে থাকা ভালো। আর মহিলাদের বেলায় তা থাকা উচিত ৮০ সেন্টিমিটারের নিচে।


 

0 comments:

Post a Comment