WHAT'S NEW?
Loading...

তামিমের সাফল্যর পেছনে

 


২০১৪ সালের বাংলাদেশ দলের মতই বাজে ফর্মের দুষ্টচক্রে আটকা পড়েছিলেন তামিম ইকবাল। সেই দুঃসময়ে তার কারণেই বাজে সমালোচনার শিকার হতে হয়েছে স্ত্রী আয়েশাকেও।


অবশেষে পাকিস্তান সিরিজে এসে আবার চেনা রূপে প্রত্যাবর্তন করেছেন তামিম ইকবাল। আর তাই এই নিজেকে ফিরে পাওয়ার পেছনে অবদান আছে স্ত্রী আয়েশার সমর্থণ আর অনুপ্রেরণা।


তামিম যে আবার ফিরবেন তামিমের রূপে, এই বিশ্বাস সবসময়ই ছিল স্ত্রী আয়েশার মনে। এ প্রসঙ্গে ‘ঢাকা ট্রিবিউন’ কে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমার স্ত্রী(আয়েশা) সবসময়ই বিশ্বাস করতো যে আমি দারূণভাবে ফিরে আসবো।


প্রথম সেঞ্চুরিটি (ওয়ানডে সিরিজে) করার পরপরই ও আমাকে ফোন করে বলে, ‘তুমি এখানেই থামবেনা। যেভাবে খেলছো এভাবেই তোমা

ভাবেই তোমাকে চালিয়ে যেতে হবে।’


স্ত্রীর এই অনুপ্রেরণা কতোখানি গুরূত্বপুর্ণ ছিল তা বোঝাতে তামিম বলেন, ‘সাধারণত ও ক্রিকেট নিয়ে খুব একটা কথা বলেনা। সত্যি কথা বলতে কি ও ক্রিকেট অতোটা বোঝেও না, যেটা আসলে আমার জন্য ভাল(হাসি)।


কারণ, এর কারণে ও আমাকে আমার খেলা নিয়ে কোন উপদেশ দিতে পারে না। ও আমাকে শুধু এই কয়েকটা কথাই বলেছে, যেটার জন্য ওকে ধন্যবাদ।’


সূত্র : প্রিয় ডট কম


 


 

0 comments:

Post a Comment