WHAT'S NEW?
Loading...

এবার মওকা দিয়ে ভারতকে আফ্রিদির খোঁচা

 


এবার ‘মওকা মওকা’ নিয়ে ভারতকে খোঁচা দিলেন সদ্যই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো পাকিস্তানি ড্যাশিং অলরাউন্ডার শহিদ খান আফ্রিদি। বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর ধোনিদের খোঁচা দেওয়ার জন্য আফ্রিদি গাইলেন ‘মওকা মওকা’ গানটি। (নীচে দেখুন ভিডিও)


পাকিস্তানের একটি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান

ে অতিথি হিসেবে ডাকা হয় আফ্রিদিকে। সেখানেই অনুষ্ঠান সঞ্চালক অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের প্রতিক্রিয়া জানতে চান। কিছুক্ষণ চুপ থাকলেন আফ্রিদি।


এরপর তিনি গেয়ে উঠলেন, মওকা মওকা। এ সময় তিনি নিজেই হেসে দেন এবং হাসির রোল ওঠে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যেও।


এরপর অবশ্য আফ্রিদি জানিয়েছেন, ‘আগে আমি বিজ্ঞাপনটি দেখিনি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে হারের পর কেউ একজন আমাকে একটি ভিডিও ক্লিপ পাঠিয়েছিল।


সেই ক্লিপ দেখেই জানতে পারি ‘মওকা মওকা’র বিস্তারিত কাহিনি।’


মওকা মওকা নিয়ে বেশ অস্বস্থিতেই আছেন এখন পুরো ভারত। কয়েকদিন আগেই বিসিসিআইয়ের ফোনে প্রায় ২০০’বারেরও অধিকবার ফোন করে ‘মওকা মওকা’ গান শুনিয়েছিল ক্ষুব্ধ ক্রিকেট সমর্থকরা। পরে বাধ্য হয়ে ফোন লাইনই বিচ্ছিন্ন রাখতে হয়েছিল বিসিসিআইকে।


বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে একটি সংস্থা প্রথম বানিয়েছিল ‘মওকা মওকা’ বিজ্ঞাপনটি। ওই ম্যাচের আগে প্রচারিত হওয়ার পরই, ‘মওকা মওকা’ নিয়ে বিতর্কের ঝড় ওঠে।


তবুও ভারতীয় টিভি কোম্পানিটি পুরো টুর্নামেন্ট জুড়েই বিভিন্ন সময়ে ভারতের প্রতিপক্ষদের কটাক্ষ করে বিজ্ঞাপনটির বিভিন্ন সংস্করণ প্রকাশ করে।


ভারতেই তুমুল জনপ্রিয় হয় বিজ্ঞাপনটি। কিন্তু ভারতের বাইরে, ব্যাপক সমালোচনার শিকার হয় এটি। এখন তো দেখা যাচ্ছে বিজ্ঞাপনটি হিতে বিপরীতই হয়েছে ভারতের।


বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর বিরোধীরা সবাই এক যোগে ‘প্রতিশোধ’ নিচ্ছে ওই বিজ্ঞাপনের ভাষা দিয়েই।


সূত্র: বাংলা মেইল



 

0 comments:

Post a Comment